ফের প্লাস্টিক ডিমের আতঙ্ক ছড়ালো উত্তর দিনাজপুর জেলায়।কিছু দিন আগে ইসলামপুরে প্লাস্টিক ডিম উদ্ধার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছিল।তার রেস কাটতে না কাটতে ফের প্লাস্টিক ডিমের আতঙ্ক ছড়ালো রায়গঞ্জে। জানা গেছে রায়গঞ্জ মিলন পাড়ার বাসিন্দা জয়দেব ব্যানার্জী মোহনবাটি বাজার থেকে প্রতিদিনের মতো এদিনও কিছু ডিম কিনে বাড়িতে নিয়ে আসেন। তিনি জানান, তার ছেলে মাছ খায় না তাই প্রায় প্রতিদিন তাকে ডিম রান্না করে দিতে হয়। তাই প্রতিদিন যার কাছ থেকে ডিম কেনেন এদিনও সেই দোকান থেকে তিনি ডিম কেনেন।
জয়দেব বাবুর স্ত্রী সমাপিকা ব্যানার্জী জানান, ওমলেট করার জন্য ডিম ফাটালে ডিমের কুসুমটি গলানোর চেষ্টা করেও কুসুমটি কোন মতে না গলায় সন্ধেহ হয় তার।পরে ডিমের খোসাগুলো পোড়ালে প্লাস্টিকের মতো পুড়তে থাকে বলে জানিয়েছন সমাপিকা দেবী। এব্যাপারে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন। প্রশাসনকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।কারন এই ডিম খেলে সাধারন মানুষদের খতি হবে। আজ তার পরিবারে হয়েছে কাল অন্য কোন পরিবারে এই ঘটনা হতে পারে। এই বিষয়ে প্রশাসনকে করা পদক্ষেপ নেওয়া উচিত।
অন্যদিকে ডিম বিক্রেতা নারায়ন দে জানিয়েছন, তার কাছে যখন যত টাকা থাকে সেই হিসেবে মতো সে ডিম কেনে পাইকারের কাছ থেকে।এমনকি একই পাইকারের কাছ থেকে সে প্রতিদিন ডিম কেনে। কিভাবে প্লাস্টিকের ডিম এলো তা বুঝতে পারছেন না তিনি।